July 24, 2026, 5:47 pm

সালাহ্উদ্দিন সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট Friday, July 24, 2026
  • 27 জন দেখেছে

মোঃ আক্তার ডালি:: শ্রমজীবী মানুষের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে আলহাজ্ব মোঃ সালাহ্উদ্দিন সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ নিয়োগকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে। এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং শ্রমিকবান্ধব উদ্যোগ বাস্তবায়নে আলহাজ্ব মোঃ সালাহ্উদ্দিন সরকারের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। শ্রমিক কল্যাণে এই নিয়োগ দেশের শিল্প ও শ্রম খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ীরা। তাঁদের বিশ্বাস, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করতে আলহাজ্ব মোঃ সালাহ্উদ্দিন সরকার নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের শ্রমজীবী মানুষের উন্নয়ন ও কল্যাণে গৃহীত প্রতিটি ইতিবাচক উদ্যোগ সফল হোক—এটাই সবার প্রত্যাশা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর