June 9, 2026, 12:40 am

সাভারে বিশেষ অভিযানে ১১ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, June 8, 2026
  • 5 জন দেখেছে

সাভার প্রতিনিধি:: রাজধানীর সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন এবং মাদক বিক্রির অর্থ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন আশুলিয়ার কুমকুমারী এলাকার মো. রাসেল (৩৯), কাইচাবাড়ী এলাকার মো. সজিব হোসেন (৩০), মেহেরপুরের গাংনী উপজেলার শ্রাবনী আক্তার ওরফে আলিফা (২২), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মো. জাহিদ হাসান ওরফে শুভ (২৯), জামালপুরের মেলান্দহ উপজেলার মো. ওয়াজেদ শেখ (২৮), ধামরাইয়ের সুয়াপুর গ্রামের মো. ইব্রাহিম (৫০), নান্না গ্রামের মো. হুকুম আলী (৫০), উত্তর হাত কোড়া গ্রামের মো. জহিরুল ইসলাম (৪০), জালসা গ্রামের মো. জাহিদুল ইসলাম শিবলু (৩৬), সাভারের বাগ্নিবাড়ি গ্রামের পাখি বেগম (৪২) এবং আকরান গ্রামের মো. আরিফ মিয়া (২৫)।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাভার, আশুলিয়া ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর