November 20, 2026, 2:58 am

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা এক নারীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Thursday, November 19, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে খুদেজা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি সংলগ্ন বনমালা রেলওয়ে ক্রসিং এর দক্ষিণ পাশ থেকে এই মরদেহ উদ্ধার করে। তিনি জামালপুর জেলা সদরের আমিননগর গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি সংলগ্ন বনমালা রেল ক্রসিং এর দক্ষিণ দিকে রেললাইনের ওপর খুদেজা বেওয়ার ক্ষতবিক্ষত মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পথচারীরা। পরে টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, অজ্ঞাতনামা কোনো ট্রেনের ধাক্কায় ভুক্তভোগী তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর