July 9, 2026, 11:15 am

সাবেক মন্ত্রীকে পাশে চান বর্তমান রেলপথমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, January 28, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রেলপথ যোগাযোগকে সামনে এগিয়ে নিতে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সহযোগিতা কামনা করেছেন বর্তমান রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। আজ রোববার (২৮ জানুয়ারি) রেল ভাবনে সাবেক রেল মন্ত্রীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে নতুন রেলমন্ত্রী পুরাতন রেলমন্ত্রীর অভিজ্ঞতা শোনেন।
অনুষ্ঠানে জিল্লুল হাকিম বলেন, পিছিয়ে পড়া রেলকে উপরে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভিশন প্রত্যেকটি জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করা। রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে রেলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
বর্তমান রেলমন্ত্রী বলেন, সাবেক মন্ত্রীকে আমরা বিদায় দিচ্ছি না। আশা করি তিনি আমাদের সঙ্গে থাকবেন, বিভিন্ন কাজে আমাদের পরামর্শ দেবেন এবং রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত করবেন। এটা হলে আমাদের কাজ অনেক সহজ হবে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর