July 4, 2026, 10:43 am

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি আটক

Reporter Name
  • আপডেট Monday, January 6, 2025
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। আজ সোমবার বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক প্রে‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। এর আ‌গে রোববার রাতে সদর উপ‌জেলার কালিয়ানী ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।‌ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পেরিয়ে অ‌বৈধভা‌বে ভারতে যাওয়ার সময় তা‌দের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়‌টি স্বীকার করেছেন। তা‌দের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর