July 9, 2026, 8:45 am

সরকারকে ৪৭৫ কোটি টাকা পরিশোধ বিএসসির: প্রশংসা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Wednesday, November 27, 2024
  • 238 জন দেখেছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৬ নভেম্বর) মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রশংসা করেছেন। ‘তারা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
২০১৬ সালে সরকার ও চায়না এক্সিম ব্যাংক থেকে প্রাপ্ত সংস্থার ঋণের কিস্তি হিসেবে বিএসসি ৪৭৫.২৫ কোটি টাকার চেক হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বিএসসি ১ হাজার ৪৫৭ কোটি টাকার বেশি ব্যয়ে তিনটি বাল্ক ক্যারিয়ারসহ ছয়টি জাহাজ ক্রয়ের জন্য এ ঋণ নিয়েছিল। এ ঋণ চুক্তির কারণে বিএসসি ২০১৮-২০১৯ সালে ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো তার বহরে ছয়টি বাণিজ্যিক জাহাজ যোগ করতে সক্ষম হয়। এর মধ্যে পাঁচটি জাহাজ এখন বাংলাদেশের পতাকা ব্যবহার করে বিভিন্ন মহাসাগর পাড়ি দিয়ে পণ্য বহন করছে। বিএসসির ১৩ বছরের মধ্যে বিভিন্ন কিস্তিতে ঋণ ও সুদ হিসেবে সরকারকে ২ হাজার ৪২৫ কোটি টাকা পরিশোধ করার কথা। শিপিং মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শিপিং সচিব মোহাম্মদ ইউছুফ ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর