June 5, 2026, 8:17 am

সখীপুর-বাসাইলে এক কোটি টাকা অনুদান সালাউদ্দিন আলমগীরের চারশত মসজিদ উন্নয়ন কাজ

Reporter Name
  • আপডেট Sunday, November 16, 2025
  • 93 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের সখীপুরে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে একসঙ্গে সখীপুর উপজেলার ৩০০ টি এবং বাসাইল উপজেলার ১০০টি মসজিদে এক কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ মাঠে এসব মসজিদের আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
অনুষ্ঠানে বক্তব্যদানকালে সালাউদ্দিন আলমগীর জানান, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি। সখীপুর আমার জন্মভূমি, এই মাটির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা জন্মগত। তাই সমাজের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু করার সুযোগ পেলে আমি তা নিজের সৌভাগ্য মনে করি।
এসময় তিনি আরো জানান, আমার এ অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারের জন্য নয়।
এটি সম্পূর্ণ মানবিক, ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে করা একটি প্রচেষ্টা। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতেই আমি এই পথ চলা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, গরিব-দুঃখী মানুষের সাহায্যসহ যে কোনো কল্যাণমূলক কাজে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন – সালাউদ্দিন আলমগীর রাসেলের গর্ভধারণী মা সালমা বেগম, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, অব: ব্রিগেডিয়ার কামাল হোসেন, প্রফেসর বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সা.সম্পাদক আবদুল হক আল আজাদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ। উল্লেখ এর আগে তিনি একই আসনের বাসাইল উপজেলায় একশত মসজিদে ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর