July 25, 2026, 2:14 am

সংসদে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

Reporter Name
  • আপডেট Monday, July 17, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার (১৭ জুলাই) সংসদ ভবনের ‌‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

স্পিকার বলেন, বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি, কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এ সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরি করে। এসময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। এসময় স্পিকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, উম্মে ফাতেমা নাজমা বেগম, সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ সংসদ সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর