July 9, 2026, 1:52 pm

সংবাদ সম্মেলন ডেকেছেন মঈন খান

Reporter Name
  • আপডেট Friday, January 5, 2024
  • 106 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকালে তার গুলশানের বাসায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৩টার দিকে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এদিকে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে দলটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এই ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে। ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বানে অসহযোগের ডাক দিয়ে গত ২৬ ডিসেম্বর থেকে দফায় দফায় ঢাকাসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। এবার ভোটের দিন হরতালের ডাক দিলো দলটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর