July 9, 2026, 9:54 am

শ্রীপুর উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, September 18, 2025
  • 61 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার তেলিহাটি জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার  অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু। টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বশির আহমেদ কাজল।
এ সময় আরও উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসী, গাজীপুর সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মুকুল মিয়া, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, আনসার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা নুর মোহাম্মদ, রিপন ফকির, আবুল কালাম প্রমুখ। খেলায় ধনুয়া উচ্চ বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর