July 9, 2026, 10:59 am

শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, September 3, 2025
  • 63 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুর পৌর বিএনপি’র উদ্যোগে  প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, আহসান কবির প্রমুখ। আনন্দ র‌্যালিতে শ্রীপুর পৌর বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ শিক্ষক, আলেম ওলামাগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর