July 9, 2026, 7:33 am

শ্রীপুরে দখলমুক্ত হলো ৬ একর বনভূমি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Wednesday, November 27, 2024
  • 84 জন দেখেছে

গাজীপুরের শ্রীপুরে রাজেন্দ্রপুর পূর্ব বিটে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৬ একর বনভূমি দখলমুক্ত করেছে প্রশাসন। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ৫০ কোটি টাকা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাপিলাতলী মৌজায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ও সদ্য নির্মিত ১২০টি অবৈধ ঘর ও স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়। বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর