May 3, 2026, 7:59 pm

শ্রীপুরে জলাবদ্ধতা সমস্যা সমাধানে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুর মহাসড়ক এলাকা পরিদর্শন

Reporter Name
  • আপডেট Sunday, May 3, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে মহাসড়ক এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু| পরিদর্শনকালে তিনি, অবৈধভাবে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ সব স্থাপনা উচ্ছেদ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে নির্দেশ প্রদান করেন| আজ রোববার দুপুরে তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার রঙিলা বাজারে পরিদর্শনে যান|
এ সময় তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে একটি কার্যকর ড্রেন নির্মাণ করা হবে| এতে তেলিহাটিসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং জনসাধারণের দুর্ভোগ কমবে|
সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, রঙিলা বাজার ও মুলাইদ এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মহাসড়ক তলিয়ে যায়| এমপির নির্দেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে|
পরিদর্শনকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভুঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন| এ সময় স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে মাওনা চৌরাস্তা-মুলাইদ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর