May 25, 2026, 7:59 am

শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী : সালাহউদ্দিন

Reporter Name
  • আপডেট Tuesday, January 6, 2026
  • 95 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা গণতন্ত্র ধ্বংস করেছেন এবং এদেশের মানুষের অধিকার হরণ করেছেন। তারা দুজনেই একদলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার পহরচাদা কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো/ষোলো বছর এদেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ফলাফল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা এখন তার নিজের স্থান দিল্লীতে আশ্রয় লাভ করেছে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল।
এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে, আলেম সমাজের ওপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে। এরা মূলত ইসলামবিদ্বেষী সরকার ছিল।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরীহ মাদরাসা ছাত্রদের হত্যা করেছিল। এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল। ফলস্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। সুতরাং আগামীতে কি রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে।
পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর