October 7, 2026, 5:17 pm

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল

Reporter Name
  • আপডেট Monday, September 29, 2025
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানা পাগাড় এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ

এ সময় তিনি পূজামণ্ডপের পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নাজমুল হোসেন মন্ডল বলেন, দুর্গাপূজা হলো বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে ঘিরে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। তিনি পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

পূজামণ্ডপের আয়োজকরা যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর