বিনোদন প্রতিবেদক :: চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন— এমন গুঞ্জন সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই আলোচনা ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেগাস্টার শাকিব খান। ভক্তরা এই বিষয়টি নিয়ে কৌতূহলে ভাসছেন।
বিষয়টি পরবর্তীতে শাকিব খানের প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে গেছে। তবে খবরটি শোনার সঙ্গে সঙ্গে অপু বিশ্বাস বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, “আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলেন না?”
অপু বিশ্বাস আরও বলেন, “কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ নই। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।”
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের কোলজুড়ে আসে সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ের বিষয়টি প্রকাশের পর ২০১৮ সালে তারা বিচ্ছেদ করেন।