নিজস্ব প্রতিবেদক :: রাজধানী ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজার কাজী অফিসের ৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি গত ১৯ ডিসেম্বর বিভিন্ন কমসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়ের বাজার এলাকার কাউন্সিলর, জনসাধারণ, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকার গন্যমান্যব্যক্তিবর্গরা। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দরা কাজী অফিসের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো উন্নতির জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় এলাকাবাসী কাজী অফিসের সেবা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। সুনামের সহিত এই সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আগামীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানের পরিকল্পনা ও অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। রায়ের বাজার কাজী অফিসের কর্মকর্তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কাজী অফিস স্থানীয় সমাজে সামাজিক দায়িত্বপালনেও অঙ্গীকারবদ্ধ। তারা বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করে, যেমন-শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্প। এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। কাজী অফিসটি তাদের কার্যক্রমের মাধ্যমে সমাজে আরও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
উল্লেখ্য, ঢাকা রাজধানীর রায়ের বাজার মোহাম্মদপুর এলাকায় কাজী অফিসটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। সরকারি অনুমোধিত এই কাজী অফিসটি বিয়ের রেজিস্ট্রেশন, ডিভোর্স সার্টিফিকেটসহ বিভিন্ন সেবা প্রদান করে আসছে। এই অফিসের কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষ তাদের বিবাহ সংক্রান্ত আইনি সমস্যা সমাধানে কাজ করছে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানা: ৮ শের-ই- বাংলা রোড, (গদিঘর) রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৭১২২০৮৯২৬, ০১৭২১৮৫৯৩০৩, ০১৭০৩৫৩৫৩৬০
ইমেইল: rayerbazarkazioffice.official@gmail.com
ওয়েবসাইট: rayerbazarkazioffice.com