August 23, 2026, 8:57 am

রাজাপুরে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, January 31, 2024
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২০২৪ এর আওতায় ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজাপুর উপজেলায় (অনুর্ধ-১৫) ছেলেদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঝালকাঠি জেলা ক্রীড়া অফিস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু আতাউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম খান, মোঃ সবুর হাওলাদার, মোঃ খলিলুর রহমান, মোঃ অলি, দেবাশীষ গরামী দেবু, প্রশিক্ষক আব্দুল আলিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসার (অ: দা:) নরেশ গাইন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর