October 7, 2026, 7:34 pm

রাজশাহীতে আইইউটির শিক্ষার্থী সাকিবের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, November 24, 2024
  • 100 জন দেখেছে

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মৃত ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজি-আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারীপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় তার নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের শতাধিক মানুষ। জানাজায় অংশগ্রহণকারীরা জানান, পিকনিকে গিয়ে এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এর আগে শনিবার রাত ১১টার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নেয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর