July 25, 2026, 12:23 am

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Reporter Name
  • আপডেট Thursday, April 9, 2026
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর তুরাগের রানাভোলার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
রাকিবুল হাসান জানান, আগুনের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর