October 8, 2026, 12:44 am

রাজধানীর তুরাগে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট Tuesday, December 26, 2023
  • 135 জন দেখেছে

এস.এম বিজয়চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর তুরাগ এলাকা থেকে এই প্রথম নতুন নেশা কুশগাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম আব্দুল মোকসিত চৌধুরী নবিন (২৯)। এ সময় তার কাছ থেকে ৪শ’ গ্রাম কুশগাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, তুরাগ থানার অন্তর্ভুক্ত এলাকা ১৮নং সেক্টর কর্ণফুলীতে একটি ভবনে একজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার উপপরিদর্শক এসআই আরাফাত মিঠুর নেতৃত্বে এএসআই আহসান হাবীব, এএসআই মোতালেবসহ একটি সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পুলিশ জানায়, কুশ গাঁজা মাদক দ্রব্য দেখতে গাঁজার মতই। কিন্তু এটি একটি নতুন নেশা। এই নেশা সাধারণ গাঁজা নয় এটি সাধারণ গাঁজার চেয়ে প্রায় ১০গুন বেশি ক্ষতিকর। সকল ধরনের মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর