October 7, 2026, 7:37 pm

রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১৭

Reporter Name
  • আপডেট Sunday, January 4, 2026
  • 231 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. আইনাল হক (৪৮), মো. আরিফুল ইসলাম (৪৩), ইমন হোসেন (২৫), সাকিবুল ইসলাম সুমন (২৬), মো. আলাল মিয়া (৩০), মো. শিমুল (২২), মো. শাকিল হোসেন নোমান (২৭), মো. তাওফিকুর রহমান (২৫), মো. রনি হায়দার মোল্লা (২৩), মো. তুরান ইসলাম (২২), স্বপন মিয়া (২৮), মো. কাউসার (২৭), মো. সোহেল হোসেন জুয়েল (২৮), মো. আলী হোসেন (৪৫), মো. শানু মিয়া (৪৫), মো. সুমন মিয়া (২০) ও মো. মিজু আহম্মেদ (২৬)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার এ তথ্য জানায়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার উত্তরা পশ্চিম থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর