July 9, 2026, 9:55 pm

রাজধানীর উত্তরখানে কিশোর গ্যাং লিডার ও দুই নারীসহ আটক ৫

Reporter Name
  • আপডেট Thursday, September 18, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ও দুই নারীসহ ৫জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতরা হচ্ছে-মোরশেদ আলম (৪৮), মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)। বুধবার রাত ১০টায় অভিযান চালিয়ে উত্তরখানের মাস্টারপাড়া এলাকা থেকে তাঁদের আটক করেন পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখানের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম এবং তাঁর সহযোগী মো: আলম, হাসানুল, পারুল ও বেবীকে আটক করা হয়। পরে তাঁদের বাসা তল্লাশি করে ছিনতাইকাজে ব্যবহৃত বিপুল দেশীয় অস্ত্র ও অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিপুল জন্মনিয়ন্ত্রক অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানান, মোরশেদ আলম কিশোর গ্যাং সদস্যদের দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল। পাশাপাশি তাঁরা ছিনতাইয়ে কাজে ব্যবহারের জন্য দেশীয় অস্ত্র সরবরাহ করতো। এরপর ছিনতাই করে আনা বিভিন্ন মালামাল বিক্রি করতো। এ ছাড়া মোরশেদ ও তাঁর সহযোগীরা অন্যের বাড়ি দখল করে কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে অসামাজিক কর্মকাণ্ডের জন্য ভাড়া দিতেন। আটক পাঁচজনকে উত্তরখান থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ বলেন, মাস্টারপাড়া এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে আটক করেছে সেনাবাহীর সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর