June 11, 2026, 1:15 am

রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে নতুন পুলিশ বক্স স্থাপন

Reporter Name
  • আপডেট Wednesday, June 10, 2026
  • 19 জন দেখেছে

মো: আক্তার ডালী:: জননিরাপত্তা জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে টঙ্গীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর নতুন করে একটি পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্লাইওভারটি রাজধানী ও আশপাশের জেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন এ পথ দিয়ে চলাচল করে। এর ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে এই পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যাত্রীরা জানান, নতুন পুলিশ বক্স চালু হওয়ায় ফ্লাইওভারে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেও এটি কার্যকর হবে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। সচেতন মহলের অভিমত, ব্যস্ত এই সড়কে স্থায়ী পুলিশি নজরদারি বৃদ্ধি পেলে ছিনতাই, বেপরোয়া যানচালনা এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নতুন স্থাপিত এই পুলিশ বক্স।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর