July 4, 2026, 12:10 pm

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ ৯ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, February 22, 2025
  • 72 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- কাজী শফিকুল ইসলাম মিঠু (৪১), শুভ হাওলাদার (২৩), মুন্না মাতাবর (২১), রাহাত (১৯), মো. সাগর (১৯), ফাহিম (১৯), অনিক (১৯), শুভ মিয়া (২০) ও মো. অহিদুজ্জামান নয়ন (২০)।
কোতোয়ালি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর