July 9, 2026, 8:44 am

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Saturday, November 2, 2024
  • 82 জন দেখেছে
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজলের সভাপতিত্বে শনিবার বাদ আসর স্থানীয় আউচপাড়া আসাদ বেপারি রোডে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। আরো বক্তব্য রাখেন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীণা, সাবেক সভানেত্রী আনোয়ারা বেগম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, আলমগীর ভাসানী, সাইফুল আক্তার, মাহবুব মিয়াজি, হারুন অর রশিদ, সদস্য সাইদুল ইসলাম জনি, লিপু হাওলাদার, বেলাল খান, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারি, দিপু দেওয়ান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর