June 18, 2026, 6:20 pm

যাত্রাবাড়ী-মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

Reporter Name
  • আপডেট Thursday, June 18, 2026
  • 4 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী ও মুগদা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশের যৌথ অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতাররা হলো- শিশির মুন্না (৩৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), মো. গোলাপ মিয়া (৫২), মো. জুয়েল (৩৮), বেলাল (৩৫), রশিদ বেপারী (৬৫), শিশির (২০), মোছা. মেহেজাবিন (১৯), মো. আব্দুর রহিম (১৯), নিলয় (২১), মো. আমির (২২), মো. আতাউর রহমান (২৩), মো. হাসান (২৫) ও মো. রাসেল বেপারী (৩২)।
অন্যদিকে, ডিএমপির মুগদা থানার বরাত দিয়ে তিনি বলেন, বুধবার (১৭ জুন) মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলো- মো. আলামিন (২২), মৌসুমী (৫১), মুক্তা (৪০), মো. আলম (৫২), শাহীদা বেগম (৪৪), মো. ইয়াসিন (২২), মো. সাকিব (২১), মো. সানি (১৮), মো. আল আমিন (১৮), মো. সাজ্জাদ (২৭), মো. রাব্বি (১৯), মো. জুব (১৮), মো. রানা (৩২), মো. সুজন মিয়া (২৫), মো. মঙ্গল হোসেন ওরফে সুন্দর (৩০) ও মো. ইয়াছিন (৩১)।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর