July 9, 2026, 1:56 pm

মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Thursday, January 4, 2024
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র রাজনীতিতে মেধাবীরা না আসলে দেশের রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে। ভালো মানুষ ক্ষমতায় না এলে দেশে দুঃশাসন চলবে। তাই মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে। ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অপেক্ষায় আছে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা আসবে। শেখ হাসিনা এমন নিষেধাজ্ঞার পরোয়া করেন না। শেখ হাসিনা শুধুমাত্র আল্লাহকে ভয় পান। বিদেশি কোনো শক্তিকে ভয় পায়না আমরা।
এ সময় বিএনপির অবস্থান কোথায় জানতে চান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কোথায়? পালিয়েছে? ৭ জানুয়ারির নির্বাচনে ফাউল করে লালকার্ড পেয়েছে। আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর