স্টাফ রিপোর্টার :: মানবতার ফেরিওয়ালা নামক ইতালিয়ান নাগরিক ফাদার পিয়ের লুপি (Mr. Fr.Pier Lupi) বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন। তিনি অন্তরালে থেকে মানবসেবা করে যাচ্ছে নিঃস্বার্থভাবে।যেখানেই মানবতার কাজ, সেবামূলক কাজ আছে, সেখানেই ছুটে যান।বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় সেবা দিয়ে থাকেন।যেখানে অসহায়ত্ব দেখেছেন, সেখানেই চেষ্টা করেছেন সেবা দিতে।তার আহ্বানে সাড়া দিয়েছেন আবাল বৃদ্ধ বনিতা।বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে আশ্রয়কেন্দ্র।সেখান থেকে বিভিন্ন রকম সেবামূলক কর্মকান্ড করা হয়।যেমনঃ নারীদের হস্তশিল্পের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা, ছিন্নমূল পথশিশুদের থাকা-খাওয়ার সুব্যবস্থা, অসহায় ও গরীব-দুঃখীদের মাঝে খাদ্য, বস্ত্র, বাসস্থানের সুযোগ করে দেওয়াসহ ছেলেমেয়েদের সুশিক্ষিত করে গড়ে তোলা। এভাবেই তিনি নিজেকে আড়ালে রেখে সেবা প্রদান করে আসছেন।তিনি আশ্রয়কেন্দ্রের প্রতিটি সদস্যের কাছে সাধারণ মানুষ থেকে মহামানব এবং মহামানব থেকে মহাপুরুষ হয়ে উঠেছেন।তিনি সৎকর্মের মধ্য দিয়ে আজীবন বেঁচে থাকবেন সকল মানুষের হৃদয়ে।ভালো কাজ করতে গেলে সমাজে বাধা-বিপত্তি আসবেই। তিনি সেই বাধা-বিপত্তি অতিক্রম করে সকলের মন জয় করে নিয়েছেন।তিনি সত্যিকার অর্থে একজন আদর্শ সমাজসেবক,জাতি তৈরীর কারিগর, সুশীল সমাজের নির্ভীক সৈনিক, মানবতার ফেরিওয়ালা। অবহেলিত এবং সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশু ও নারীসহ সকল সুবিধাভোগী মানুষের অফুরন্ত ভালোবাসায় তিনি অত্যন্ত সুখে থাকবেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা করছি। এই প্রগতিশীল সমাজে তার মতো কিছু লোকজন আছে বলেই সমাজ এখনো টিকে আছে।সকলে একসাথে কাজ করলে সমাজ হবে আরো সুগঠিত,উন্নত, সমৃদ্ধশালী স্মাট বাংলাদেশ। ১ম পর্ব শেষে……………।