October 7, 2026, 10:11 pm

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, কী বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস

Reporter Name
  • আপডেট Wednesday, January 7, 2026
  • 179 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দেশজুড়ে হাড় কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ১০ ও ১১ জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে শীতের তীব্রতা বজায় থাকবে। তবে ১০ জানুয়ারির পর ধীরে ধীরে তীব্রতা কমতে পারে।
আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর