May 20, 2026, 11:12 am

ময়মনসিংহে পুলিশের টিআরসি নিয়োগের ফল প্রকাশিত

Reporter Name
  • আপডেট Tuesday, May 19, 2026
  • 10 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার :: ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ ইং সালের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ‘সেবার ব্রতে চাকরি”-এই স্লোগানকে অন্তরে ধারণ করে আজ মঙ্গলবার  ময়মনসিংহ জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হয়। ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার,ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,ময়মনসিংহ জেলার টিআরসি নিয়োগ বোর্ড কর্তৃক ৯৬ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর