June 17, 2026, 8:56 pm

ময়মনসিংহে পুলিশের উইমেন নেটওয়ার্ক বাস্তবায়নের সভা

Reporter Name
  • আপডেট Wednesday, June 17, 2026
  • 5 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহ জেলার পুলিশ লাইনস ড্রিল শেড এ“বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা২০২৪-২০২৭ বাস্তবায়ন”এর অংশ হিসেবে দেশব্যাপী ধারাবাহিক কর্মশালা অনুষ্ঠিত হয়(মঙ্গলবার)দিনভর এই কর্মশালায় ময়মনসিংহ রেঞ্জ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এর ৫৫ জন নারী ও ১৯ জন পুরুষ পুলিশ কর্মকর্তা এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ একত্রিত হন।বিপিডব্লিউএন এর প্রতিনিধিবৃন্দ বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনার মূল ক্ষেত্রগুলো, কর্ম-জীবনের ভারসাম্য বজায় রাখার উপায়,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রযুক্তি-সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবেলার উপায়, ডিজিটাল নিরাপত্তা এবং কর্ম-জীবনের ভারসাম্য বজায় রাখার উপায় নিয়ে আলোচনা করার জন্য বেশ কয়েকটি বিষয়ভিত্তিক অধিবেশন পরিচালনা করেন।ইউএন উইমেন প্রতিনিধি কর্মশালায় জেন্ডার-সংবেদনশীল পুলিশিং এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধের পদক্ষেপগুলো তুলে ধরেন।পুলিশ কর্মকর্তারা জেন্ডার-রেসপনসিভ পুলিশিং, অবকাঠামো ও প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন,সাইবার নিরাপত্তা,মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, পাশাপাশি কর্মঘণ্টা, বদলি প্রক্রিয়া এবং পদায়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। শাহীনা আমীন,পিপিএম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, এন্টি টেরোরিজম ইউনিট, ময়মনসিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির শুভ উদ্বোধন করেন।

নারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, সকল ক্ষেত্রে নারীদের বাদ দিয়ে সমাজের সামগ্রিক বা হোলিস্টিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই নারী সমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন,বর্তমান পুলিশিংয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সাইবার অপরাধের দ্রুত বিস্তার।তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন পদমর্যাদা বা কর্মস্থল নির্বিশেষে প্রত্যেক পুলিশ সদস্যের এ ধরনের অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও সচেতনতা অর্জন করা অপরিহার্য।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব হাসিনা রহমান, অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা;রাশিদা বেগম,পিপিএম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),(পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি), রেঞ্জ ডিআইজি কার্যালয়,ময়মনসিংহ; ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত ডিআইজি,সিআইডি, ময়মনসিংহ;মোছাঃফারহানা ইয়াসমিন,পুলিশ সুপার, জামালপুর; ফাল্গুনী নন্দী,পুলিশ সুপার, ২ এপিবিএন। বিপিডব্লিউএন এর প্রতিনিধি হাসিনা রহমান বলেন নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলা একটি যৌথ দায়িত্ব,এ লক্ষ্য অর্জনে নারী ও পুরুষ উভয় সদস্যের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য যে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত, জেলা কমান্ডের পদ এবং বিশ্বব্যাপী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে ১৭,৯৮৮ জন নারী কর্মরত আছেন।ইউএন উইমেন প্রতিনিধি সাদিয়া তাসনীম বলেন,ইউএন উইমেন এবং বিপিডব্লিউএন নারী পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করে আসছে, যার মধ্যে বাংলাদেশে নারী ও মেয়েদের জন্য জেন্ডার-সংবেদনশীল পুলিশিং এবং ভুক্তভোগী-কেন্দ্রিক জেন্ডার-ভিত্তিক সহিংসতা (জিবিভি) সেবা শক্তিশালীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। বিপিডব্লিউএন ও ইউএন উইমেন বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আজকের এই কর্মশালা আয়োজিত হয়েছে। এই কর্মশালার লক্ষ্য কেবল সংখ্যাগত অর্জন নয়; বরং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক রূপান্তর বেগবান করা।কর্মশালায় বিপিডব্লিউএন ও কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন হাসিনা রহমান,অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা।

এছাড়া কর্মক্ষেত্রে জেন্ডার রেসপনসিভ পুলিশিং ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে সেশন পরিচালনা করেন জনাব সাদিয়া তাসনীম, ইউএন উইমেন; প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (সাইবার অপরাধ) ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সেশন নেয় ফরিদা ইয়াসমিন কান্তা,এডিশনাল এসপি (ড্রইং অ্যান্ড ডিসবার্সমেন্ট),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রজনিত মানসিক চাপ ব্যবস্থাপনা ও মানসিক সুস্থতা নিয়ে সেশন পরিচালনা করেন শামছুন্নাহার,অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

এছাড়া উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতবিনিময় করেন ও জেলা পর্যায়ে এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য সুপারিশ করেন।উল্লেখ্য যে, ইউএন উইমেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশ ও বিপিডব্লিউএন এর সঙ্গে কাজ করছে।বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএন উইমেনের বাংলাদেশে চলমান “এন্ডিং সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার-বেসড ভায়োলেন্স ইন পাবলিক স্পেসেস, ওয়ার্কপ্লেসেস অ্যান্ড ইন টারশিয়ারি এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ”প্রকল্পে বাংলাদেশ পুলিশ ও বিপিডব্লিউএন অন্যতম প্রধান অংশীদার হিসেবে যুক্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর