June 18, 2026, 3:40 pm

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে মাচা ভেঙ্গে দুই শ্রমিক নিহত

Reporter Name
  • আপডেট Thursday, June 18, 2026
  • 7 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়।(বৃহস্পতবার)নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শ্রমিক মাসুদ মিয়ার বাড়ি ঝিনাইদহ ও সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। পুলিশ জানায় গতকাল বিকেলে ভবনের অষ্টম তলায় কাজ করার সময় দুই শ্রমিক নিচে পড়ে যান।পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর কলেজ রোড এলাকায় চিকিৎসক দম্পতি বেলাল উদ্দিন ও দিপশা চৌধুরীর মালিকানাধীন এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে ১০ তলা ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলছে।ভবনটির নিরাপত্তাকর্মী আবদুল হক বলেন, দুপুরের খাবার খেয়ে শ্রমিকেরা কাজ করতে ওপরে যান। এর কিছুক্ষণের মধ্যে দুজন শ্রমিক মাচা ভেঙে নিচে পড়ে যান। এই শ্রমিকেরা প্রায় ১৫ দিন আগে এখানে কাজ করতে এসেছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়।এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবনটির মালিক বেলাল উদ্দিন বলেন ভবনটির নির্মাণকাজ এক ঠিকাদার সম্পন্ন করছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর