August 28, 2026, 2:47 pm

ময়মনসিংহে দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর ভাবে গড়তে হবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Reporter Name
  • আপডেট Tuesday, May 19, 2026
  • 145 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন ‘‘দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা সত্যিকার অর্থে শিখতে পারে। শিক্ষার্থীরা কতটুকু শিখছে, সেটিই হবে শিক্ষার সফলতার প্রধান সূচক।’’ সম্প্রতি গত রবিবার ময়মনসিংহের বিভাগীয় শহরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-নেপ আয়োজিত প্রাথমিক স্তরে বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ এসব কথা বলেন।এসময় অনুষ্টানে নেপের মহাপরিচালক ফরিদ আহমদ সভায় সভাপতিত্ব করেন।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসি।অন্যান্যদের মাঝে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।এছাড়া নেপের কর্মকর্তা,প্রশিক্ষক ও বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর