June 19, 2026, 7:17 pm

ময়মনসিংহে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট Friday, June 19, 2026
  • 2 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬। বৃহস্পতিবার জেলার খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এ সময় তিনি দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক মোঃ এনামুল হক। তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করতে জাতীয় ফলমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা ও ফলচাষিরা তাদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্টল স্থাপন করেছেন। দর্শনার্থীরা এসব স্টল ঘুরে ফলের জাত, উৎপাদন প্রযুক্তি ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবেন।
আগামী ২০ জুন পর্যন্ত চলমান এ মেলায় ফলভিত্তিক প্রদর্শনী, কৃষি প্রযুক্তি বিষয়ক তথ্য বিনিময়, কৃষকদের উদ্বুদ্ধকরণ কার্যক্রমসহ নানা আয়োজন অনুষ্ঠিত হবে। মেলায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর