মুহম্মদ আবুল বাশার, (ময়মনসিংহ) :: বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত এমপি বিপুল সংখ্যক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতের কম্বল তুলে দেন। গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিভাগীয় শহর মিন্টু কলেজ ময়দানে অসহায় গরীবদের মাঝে কম্বল বিতরণ করায় সাধারণ লোকজন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহিত উর রহমান শান্ত’র প্রতি খুশি হন। এসময় ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম সহ দলীয় লোকজন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।