মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের’মউক’শুভ সূচনা এবং নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার কে আনুষ্ঠানিক ভাবে অফিসে যোগদান উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।(বৃহস্পতিবার) মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন,ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।মাহফিলে উলামায়ে কেরাম মউক-এর সার্বিক সফলতা,সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য এবং ময়মনসিংহের পরিকল্পিত নগরায়ন, যানজট ও জলাবদ্ধতা নিরসনের জন্য বিশেষ মুনাজাত করেন।মউকের চেয়ারম্যান
মোতাহার হোসেন তালুকদার বলেন:”সবার দোয়া আর বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা নিয়ে ময়মনসিংহকে দুর্নীতিমুক্ত, আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।