April 22, 2026, 9:54 am

ভোটের দিন ভোরে কেন্দ্রে অবস্থানের আহ্বান তারেক রহমানের

Reporter Name
  • আপডেট Wednesday, January 28, 2026
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটারদের ফজরের নামাজ আদায় করে নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে অবস্থান নিতে হবে, যাতে কেউ আগে থেকে কেন্দ্র দখল করতে না পারে। গত ১৫–১৬ বছরে জনগণের ভোটাধিকার বারবার লুণ্ঠন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টা ৩০ মিনিটে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
গাজীপুরের জনগণের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে এখানকার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেদিন হাজারো মানুষ ঢাকায় গিয়েছিল। এই যে আমাদের গনতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতার রক্ষা করেছে এই অবদান বৃথা যেতে দেওয়া যাবে না।
সমাবেশে দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, গাজীপুর শুধু শিল্পনগরী নয়, এটি দেশের গার্মেন্টস শিল্পের রাজধানী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন করেন এবং খালেদা জিয়া নারীদের বিনা মূল্যে শিক্ষা চালু করেন।
নির্বাচনে বিএনপি জয়ী হলে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের আবাসন, কৃষক ও শ্রমজীবী নারীদের জন্য কার্ড চালু, জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ, ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং তুরাগ, লবনদহ ও চিলাই খাল খননের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর