June 19, 2026, 6:14 pm

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, June 19, 2026
  • 16 জন দেখেছে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় বঙ্গবন্ধু সড়কে তাঁর বাসভবনের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক এ কে মোবারক আলী। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন, আবদুল হাকিমসহ অন্য নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, নরসিংদীর রায়পুরা ফজলুল হক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজ সেবক আজিজুর রহমান ভূঁইয়া, পিএসটিসির নির্বাহী পরিচালক ডা. নুর মোহাম্মদ এবং পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই ডা. আবদুল্লাহ আল-মারুফ। বক্তারা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য ভৈরব পৌরসভার সাবেক মেয়র ইফতেখার হোসেন বেনুকে ধন্যবাদ জানান। কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে তাঁর বাবার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমান্ডার আবদুর রউফ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত হলেও তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের গৌরব। রাষ্ট্র তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে। তাঁর অবদান ও স্মৃতি ভৈরববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে এম মামুনুর রশিদ বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা কমান্ডার রউফের নাম শুনে আসছি। তাঁর বীরত্বগাথা জাতি চিরদিন স্মরণ রাখবে। আজ তাঁর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। কমান্ডার রউফের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং তাঁর অবদান সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর