July 9, 2026, 7:55 pm

ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন

Reporter Name
  • আপডেট Tuesday, January 9, 2024
  • 106 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে মৃত্যু হয় তার। রশিদ খানের বয়স হয়েছিল ৫৬ বছর। কয়েক বছর ধরেই এই গুণী শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। রশিদ খানকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু ফেরা আর হলো না। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র রেখে গেছেন।

১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রাশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গান গেয়েছেন শিল্পী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর