মো: আক্তার হোসেন ডালি, বিশেষ প্রতিনিধি:: ভারতের পার্লামেন্টের ভিতরে আবারও উত্তাল হয়ে উঠলো মোদি সরকারের বিরুদ্ধে স্লোগানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজ দলের সাংসদ ও সমর্থকদের নিয়ে পার্লামেন্টের ভিতরে বিক্ষোভে করেন। সেখানে তিনি সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছন্দ মিলিয়ে স্লোগান দেন— “ওয়ান, টু, থ্রি, ফোর… বিজেপি চোর হে”।
মুহূর্তের মধ্যে তার এই স্লোগান সমর্থকদের কণ্ঠে ছড়িয়ে পড়ে এবং পুরো পার্লামেন্ট কেঁপে ওঠে। মমতা ব্যানার্জি বলেন, “ভারতের গণতন্ত্র আজ হুমকির মুখে। এই সরকার শুধু ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, জনগণের জন্য কিছুই করেনি। জনগণকে বঞ্চিত করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে। এবার সময় এসেছে জনগণের সামনে তাদের আসল চেহারা তুলে ধরার।” এসময় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ও সাংসদরাও একযোগে স্লোগান তোলেন। তারা মোদি সরকারের পদত্যাগ দাবি করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। পার্লামেন্ট প্রাঙ্গণে এই আকস্মিক বিক্ষোভে নিরাপত্তা জোরদার করা হয়। বিজেপি নেতারা মমতার এ ধরনের আচরণকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করতে মমতা ব্যানার্জি নতুন কৌশল নিয়েছেন। এই প্রতিবাদ ও স্লোগান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।