July 9, 2026, 10:10 am

বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার রনির

Reporter Name
  • আপডেট Sunday, January 4, 2026
  • 156 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গাজীপুর-২ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনসংলগ্ন জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল শেষে তিনি এ কথা বলেন।
মঞ্জুরুল করিম রনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রকৃত রূপকার। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীন আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন, কিন্তু কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি।
তিনি আরও বলেন, তিনি বারবার বলেছেন-এই দেশই তার সব, এ দেশের মানুষই তার শক্তি। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পথনির্দেশক হয়ে থাকবে।
রনি বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় কোটি মানুষের ঢল প্রমাণ করে-দেশের জনগণ তাকে কতটা গভীরভাবে ভালোবাসতেন। গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র শক্তি বিএনপি। ইনশাল্লাহ, গণমানুষের এই দলই বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনবে।
শ্রদ্ধা ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর