মো: আক্তার হোসেন ডালি:: বিজয়নগর গণ অধিকার পরিষদের উদ্যোগে আজ ( ১৫ সেপ্টেম্বর) বিজয়নগরে মশাল মিছিল অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জানা গেছে, মিছিলটি জেলা জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মিছিলের পথ ও পারিপার্শ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও অফিসের সামনে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা কর্মীদের সংগঠিতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছেন। স্থানীয় নাগরিকরা জানান, মশাল মিছিলের কারণে সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে পুলিশ ও পার্টি নেতাদের তৎপরতার কারণে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এদিকে, মিছিলের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসনও নজর রাখছে। সকল পক্ষই আশা প্রকাশ করেছেন, কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কার্যক্রম সম্পন্ন হবে।