June 5, 2026, 12:48 am

বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে: খোকন

Reporter Name
  • আপডেট Wednesday, November 26, 2025
  • 92 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে। নারীদের ওপর কেউ অন্যায়-অত্যাচার, নিপীড়ন করতে পারবে না। এমনকি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ বুধবার (২৬ নভেম্বর) নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দল আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে আপনার দেখেছেন আমাদের দেশনেত্রী, তিন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য কী ধরনের ভূমিকা রেখেছেন। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির চালু করেছিলেন, অ্যাসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ড শাস্তি বিধান করেছিলেন, যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থাসহ নারীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাই আগামী দিনেও আমাদের তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর