July 9, 2026, 12:13 pm

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপির র‌্যালী অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, September 4, 2025
  • 62 জন দেখেছে

মো: জাফর আলী:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে কয়েক হাজার নেতাকর্মী ঢাকঢোল ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যালীটি টঙ্গীর মিলগেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।
র‌্যালীতে নেতৃত্ব দেন প্রস্তাবিত গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, গাজীপুর মহানগর মহিলা দলের সভাপতি খাদিজা আক্তার বিনা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম মন্ডল, বেনজির আহম্মেদ পিন্টু, হারুন অর রশিদ, নুর-ই মোস্তফা খান, খায়রুল ইসলাম গাজী, এডঃ সাইফুল ইসলাম, আমান উল্লাহ গাজী, সুলতানা কনা, রাবেয়া আক্তার, আমিনুল ইসলাম আমিন, রাসেল আহম্মেদ, আবুল হোসেন খলিফা, নুর মোহাম্মদ ইউসুফ, মোকতাদীর হোসেন লিপু মোল্লাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আহমেদ সুমন সরকার বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। গাজীপুরবাসী ঐক্যবদ্ধ রয়েছে। যারা মনে করেন আমাদের মধ্যে বিভক্তি আছে, তারা ভুল করছেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। র‌্যালীকে ঘিরে টঙ্গী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের স্লোগান ও ঢাকঢোলের মাধ্যমে চারপাশ মুখরিত হয়ে ওঠে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর