July 9, 2026, 5:04 pm

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: হাসান উদ্দিন সরকার

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Sunday, November 17, 2024
  • 75 জন দেখেছে

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। বিএনপির নেতাদের বিরুদ্ধে এখনও গভীর ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের মুখোশধারী কিছু লোক এখন এসব কর্মে জড়িত। শনিবার বাদ আসর টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, আমি মনে করি বর্তমানে গার্মেন্টস মালিকরা সম্পূর্ণ স্বাধীন। তাদের ঝুট ব্যবসা তারা কাকে দেবেন তা তাদের নিজেদের ব্যাপার। ঝুট ব্যবসা নিয়ে কেউ জোর জবরদস্তি বা কাড়াকাড়ি করতে পারবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট ঘোষণাক্রমে পোশাক কারখানায় অরাজকতাকারী ঝুট ব্যবসার নামে মারামারি-হানাহানি কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। দলের সব নেতাকর্মীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভুঁইয়া, বিএনপি নেতা লিয়াকত আলী, যুবদল নেতা নবীন হোসেন, হাসান লস্কর প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর