June 3, 2026, 4:51 pm

বিএনপিতে যোগ দিলেন নাগরিক ছাত্র ঐক্যের সাংগঠনিক সম্পাদক তৌফিক

Reporter Name
  • আপডেট Tuesday, January 13, 2026
  • 128 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার শিবগঞ্জে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের এক মতবিনিময়সভায় তিনি বিএনপিতে যোগ দেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত ফুলের তোড়া দিয়ে তাকে দলে বরণ করে নেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা তৌফিক হোসেন তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন।
তৌফিক হাসান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি। সেইসঙ্গে মীর শাহে আলম ভাইয়ের সব কর্মকাণ্ড আমাকে খুব ভালো লাগে। আর নাগরিক ঐক্যের তেমন কোনো কর্মকাণ্ড না থাকায় আমি বিএনপিতে যোগ দিয়েছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর