April 20, 2026, 10:28 pm

বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর

Reporter Name
  • আপডেট Monday, January 12, 2026
  • 64 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি প্রদানের লক্ষ্যে নির্বাচিত গবেষকদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাউবির গাজীপুর ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
বাউবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান চারজন নির্বাচিত গবেষকের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ ও প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গবেষকদের গবেষণাকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে তথ্যসমৃদ্ধ ও মানসম্মত গবেষণা সম্পন্ন করার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গবেষকরা এ উদ্যোগের জন্য বাউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এক বছর মেয়াদি মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণার জন্য প্রত্যেক গবেষককে তিন লক্ষ টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর