July 9, 2026, 6:19 am

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: আইউব আলী ফাহিম

Reporter Name
  • আপডেট Tuesday, September 30, 2025
  • 76 জন দেখেছে

মো: জাফর আলী:: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে লতা হারবাল গ্রুপ অব কোম্পানি (বিডি) চেয়ারম্যান আইউব আলী ফাহিম বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এ উৎসব সারাদেশে আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি করে। এই আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে ভাগাভাগি করে নেয়, এটাই আমার প্রত্যাশা। সোমবার গাজীপুর মহানগরীর পূবাইলসহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়সহ সকল ধর্মাবলম্বীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। পাশাপাশি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম।
আইউব আলী ফাহিম আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। বৈষম্য বা বিভাজন যেন কোথাও স্থান না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তিবৃক্ষের পাতায়বেষ্টিত সহাবস্থানে বিশ্বাসী। এ সময় স্থানীয় পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, ব্যবসায়ী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের এ ধরনের শুভেচ্ছা বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তুলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর