July 23, 2026, 9:33 pm

বাংলাদেশে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসবে কিনা বলতে পারছি না : পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক ::
  • আপডেট Monday, May 22, 2023
  • 146 জন দেখেছে

বাংলাদেশের ওপর নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা সে বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আর নিষেধাজ্ঞা হবে কিনা সেটা নিয়ে আমার কোনো ধারণা নাই। এগুলো আমাদের বলে কয়ে তো কোনোদিন করে না। এটা যদি হয় দুঃখজনক হবে। আমেরিকা তো প্রায় দেশে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে। আমরা আশা করছি, আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা এসব করবে না। আজ সকালে প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

নিষেধাজ্ঞা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ড. মোমেন বলেন, ওরা মিথ্যা তথ্য দিয়েছে। খুবই অদ্ভুত এবং বিস্ময়কর। কোনো রেফারেন্সও দেয়নি। মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি বলেছে। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আমি কোনো দিন কোনো চাইনিজ কোম্পানিতে কাজ করি নাই এবং লবিস্ট ছিলাম না। বরং বলতে পারেন আমি সারাজীবন আমেরিকাতে ছিলাম। খুব অদ্ভুত। তারা জেনেশুনে মিথ্যা তথ্য দিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর